বিক্রমপুর ডেকোরেটর

১৯৫৬ সালে বর্তমান বড় মগবাজার মোড় থেকে বাংলামোটরের পথে ২০০ গজ এগিয়ে হাতের ডান পাশে ইস্পাহানী স্কুল সংলগ্ন ৪০২/৩, নিউ ইস্কাটন রোড, ঢাকা – ১০০০ ঠিকানায় মেসার্স বিক্রমপুর ডেকোরেটর যাত্রা শুরু করে। সপ্তাহের ৭ (সাত) দিনই সকাল ৮.০০ টা থেকে রাত ৯.০০ টা পর্যন্ত এটি খোলা থাকে।
এই প্রতিষ্ঠানের ফোননম্বর ৯৩৩৩৫৭৮ এবং মোবাইল নম্বর ০১৭১১-৭৩৩৮০০।

ভাড়ায় পাওয়া যায়:

এখানে সব ধরনের পাতিল, কারী বাটি, জগ, গ্লাস, কাঁচ, মেলামাইন ও সিরামিকের প্লেট ও ডিস, ক্রোকারিজ, ক্যাটারিজ, কাবাব তৈরীর জন্য কয়লা, শিক, স্ট্যান্ড, চটপটি ও ফুচকা তৈরীর সামগ্রী, কাঠ ও প্লাস্টিকের চেয়ার-টেবিল, লাইটিং উপকরণ, জেনারেটর, ফ্যান, বেসিন, ফুল, সাউন্ড সিস্টেম, প্রজেক্টর, কার্পেট, গাছের টব, ও ডায়াস ভাড়ায় পাওয়া যায়।

বুকিং ও ভাড়া পদ্ধতি:

প্রায় ৭ দিন থেকে ১০ দিন আগে বুকিং দিতে হয়। সরাসরি এবং ফোনের মাধ্যমে বুকিং দেওয়ার ব্যবস্থা রয়েছে। বুকিং নিশ্চিত করতে মোট ভাড়ার ৫০% টাকা অগ্রীম প্রদান করতে হয়।

প্যান্ডেল, গেইট ও স্টেইজ সাজানো:

প্রতি স্কয়ার ফিট ২০ টাকা হিসেবে সিঙ্গেল, ডাবল, বক্স, ব্যানার এবং শাহী সহ সব ধরনের গেইট তৈরী করে থাকে বিক্রমপুর ডেকোরেটর। এছাড়া প্রতি স্কয়ার ফিট ৫ টাকা থেকে ১৫ টাকা ত্রিপল প্যান্ডেল ও ত্রিপল ছাড়া প্যান্ডেল এবং প্রতি স্কয়ার ফিট ১০ টাকা থেকে ৩০ টাকা হারে বর-কনের স্টেইজ, মিটিং এর স্টেইজ ও গানের স্টেইজ সাজিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

বাবুর্চি ও ক্যাটারিং সার্ভিস:

এই ডেকোরেটর থেকে বাবুর্চি ও খানসামা সরবরাহ করা হয়ে থাকে। বাবুর্চিকে ঘন্টা প্রতি ২০ টাকা থেকে ৪০ টাকা এবং প্রত্যেক খানসামাকে ২০০ টাকা হারে মজুরী দিতে হয়।

বিবিধ:

দিন প্রতি ২০০ টাকা হারে ব্যবহৃত জিনিসপত্র ধোয়া, মসলা বাটা ইত্যাদির জন্য লোক সরবরাহ করে থাকে বিক্রমপুর ডেকোরেটর। নিজস্ব পরিবহন ব্যবস্থা নেই।

লাভলী ডেকোরটর্স

১৯৬৪ সালে বর্তমান রাজারবাগ পুলিশ লাইনের পূর্ব দিকে ৮৭৩ আউটার সার্কুলার রোডে লাভলী ডেকোরেটর্স যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটির ফোন নম্বর ৯৩৪৮২৪২ এবং মোবাইল নম্বর ০১৭১১-৬১৫৪৭১। এটি প্রতিদিন সকাল ৭.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত খোলা থাকে।

ভাড়ায় যা পাওয়া যায়:

এখানে সব ধরনের পাতিল, কারী বাটি, জগ, গ্লাস, কাঁচ, মেলামাইন ও সিরামিকের প্লেট ও ডিস, ক্রোকারিজ, ক্যাটারিজ, কাবাব তৈরীর জন্য কয়লা, শিক, স্ট্যান্ড, চটপটি ও ফুচকা তৈরীর সামগ্রী, কাঠ ও প্লাস্টিকের চেয়ার-টেবিল, লাইটিং উপকরণ, জেনারেটর, ফ্যান, বেসিন, ফুল, সাউন্ড সিস্টেম, প্রজেক্টর, কার্পেট, গাছের টব, ও ডায়াস ভাড়ায় পাওয়া যায়।

বুকিং ও ভাড়া পদ্ধতি:

এখানে ছোট অনুষ্ঠানে ২ দিন পূর্বে এবং বড় আয়োজনে ৭ দিন পূর্বে বুকিং দিতে হয়। সরাসরি এবং ফোনের মাধ্যমে বুকিং দেওয়ার ব্যবস্থা রয়েছে। বুকিং মানি হিসেবে ৫০% অগ্রীম প্রদান করতে হয়। কোন কারণে বুকিং বাতিল হলে ২০% টাকা কেটে রাখা হয়। সাধারণত দিন ভিত্তিক ভাড়া হয়ে থাকে। তবে আলোচনা সাপেক্ষে অনুষ্ঠানের ভিত্তিতেও ভাড়া হয়ে থাকে।

প্যান্ডেল, গেইট ও স্টেজ সাজানো:

লাভলী ডেকোরটর্সে কাপড়ের গেইট, ফেন্সি গেইট সাজানোর জন্য প্রতি স্কয়ার ফিট ৩০ টাকা হারে, শাহী গেইট প্রতি স্কয়ার ফিট ৩০ টাকা হারে, ডাবল গেইট প্রতি স্কয়ার ফিট ৪০ টাকা এবং সিঙ্গেল গেইট প্রতি স্কয়ার ফিট ২০ টাকা হারে প্রদান করতে হয়। এছাড়া ত্রিপল ও কাপড়ের প্যান্ডেল প্রতি স্কয়ার ফিট ৫ থেকে ২০ টাকা হারে তৈরী করা হয়ে থাকে। প্রতি ফিট ১৫ টাকা থেকে ৫০ টাকা হারে বর-কনের স্টেইজ, মিটিং এর স্টেইজ, গানের স্টেইজ এবং বড় ধরনের অনুষ্ঠানের স্টেইজ সাজিয়ে দেওয়া হয়। তাছাড়া রাস্তার উপর ২০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকায় তোরণ তৈরী করে থাকে লাভলী ডেকোরেটর্স

বাবুর্চি ও ক্যাটারিং সার্ভিস:

এই ডেকোরেটর্সের নিজস্ব ক্যাটারিং সার্ভিস এবং এখান থেকে বাবুর্চি ও খানসামাও সরবরাহ করা হয়ে থাকে। অনুষ্ঠানের ধরন অনুযায়ী বাবুর্চিকে ৫,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত প্রদান করতে হয়। ।

বিবিধ:

নিজস্ব পরিবহনের মাধ্যমে অনুষ্ঠানস্থলে সমস্ত উপকরণ পৌছানো হয়ে থাকে। ক্যাশ ও কার্ডের মাধ্যমে বিল পরিশোধ করা যায়। এখানে ভিসা কার্ড ও মাষ্টার্স কার্ড ব্যবহার করা যায়।

হারুন ডেকোরেটর, হরনাথ ঘোষ রোড

       বর্তমান ৪১, হরনাথ ঘোষ রোড, লালবাগ, ঢাকা এই ঠিকানায় ১৯৭৬ সালে হারুন ডেকোরেটর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। এটির অবস্থান লালবাগ কেল্লার ঠিক পাশে। প্রতিদিন সকাল ৮.০০ টা থেকে রাত ১০.০০ টা পর্যন্ত হারুন ডেকোরেটর খোলা থাকে।
প্রতিষ্ঠানের ফোন নম্বর ৮৬১৩৪১৫ এবং মোবাইল নম্বর ০১৭১৫-৭৩১১৭৭।

বুকিং ও ভাড়া পদ্ধতি:

অনুষ্ঠানের প্রায় ১৫ দিন আগে সরাসরি বা ফোনের মাধ্যমে বুকিং দেওয়া যায়। অগ্রীম বুকিং এর ক্ষেত্রে মূল বিলের ৫০% টাকা অগ্রীম প্রদান করতে হয়। বুকিং বাতিল করতে কমপক্ষে এক সপ্তাহ আগে জানালে সম্পূর্ণ অগ্রীম টাকা ফেরত দেওয়া হয়। অন্যথায় অগ্রীম থেকে ১০% টাকা কেটে রাখা হয়।

প্যান্ডেল, গেইট ও স্টেইজ সাজানো:

এখানে ডাবল, সিঙ্গেল, শাহী, বস, গেইট প্রতি স্কয়ার ফিট ২০ টাকা হারে তৈরী করা হয়ে থাকে। এছাড়া প্রতি স্কয়ার ফিট ৫ টাকা থেকে ২০ টাকা হারে ত্রিপল প্যান্ডেলের কাজ করা হয় থাকে। বর-কনের স্টেইজ, মিটিং ও গানের স্টেইজ তৈরীতে প্রতি স্কয়ার ফিট ১০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে। প্রয়োজনে গাড়ীর উপর ভ্রাম্যমান স্টেইজও তৈরী করে দিয়ে থাকে হারুন ডেকোরেটর। ডিজাইন অনুযায়ী ৩,০০০ টাকা থেকে ৮,০০০ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে।

বাবুর্চি ও ক্যাটারিং সার্ভিস:

হারুন ডেকোরেটর অনুষ্ঠান হিসেবে বাবুর্চি ৩,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা এবং জনপ্রতি খানসামা ২০০ টাকা হারে সরবরাহ করে থাকে।

বিবিধ:

ব্যবহৃত জিনিসপত্র ধোয়া ও মসলা বাটার কাজের জন্য ২০০ টাকা হারে আলাদা লোক সরবরাহ করে থাকে হারুন ডেকোরেটর। এখানে নিজস্ব পরিবহন ব্যবস্থা নেই।

ডেকোরেটর

বিয়ের আয়োজনে ডেকোরেটর এর প্রয়োজন অপরিসীম। বিভিন্ন  উপকরন যেমনঃ  পাতিল, কারী বাটি, জগ, গ্লাস, কাঁচ, মেলামাইন ও সিরামিকের প্লেট ও ডিস, ক্রোকারিজ, ক্যাটারিজ, কাবাব তৈরীর জন্য কয়লা, শিক, স্ট্যান্ড,  চটপটি ও ফুচকা তৈরীর সামগ্রী, কাঠ ও প্লাস্টিকের চেয়ার-টেবিল, লাইটিং উপকরণ, জেনারেটর, ফ্যান, বেসিন, ফুল, সাউন্ড সিস্টেম, প্রজেক্টর, কার্পেট, গাছের টব, ও ডায়াস ভাড়ায় আনতে হয়।  এসব ডেকোরেটর এর খোঁজ পাচ্ছেন খুব সহজেই এখান থেকে।
ডেকোরেটর এর নামের উপর ক্লিক করলেই পাচ্ছেন বিস্তরিত তথ্যঃ-

ঢাকার মধ্যে রয়েছেঃ-

১।হারুন ডেকোরেটর, হরনাথ ঘোষ রোড ( লালবাগ )
২।লাভলী ডেকোরটর্স ( খিলগাঁও )
৩।বিক্রমপুর ডেকোরেটর ( রমনা )
৪।বনানী ডেকোরেটর্স ( গূলশান )

 

সূত্রঃ অনলাইন-ঢাকা.কম

 

 

মিউজিক

বিয়ের অনু্ষ্ঠানে আগত অতিথিদের বাড়তি বিনোদনের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান কিছু গান-বাজনার আয়োজন করে থাকেন । এই সব গান এর মাঝে কখনো থাকে বাংলা বিয়ের গান আবার কখনো ব্যান্ড মিউজিক,ডিজে পার্টি, বাউল গান। এ সব পার্টিগুলো আয়োজনে সর্বপ্রকার সহায়তা দিয়ে থাকে এমন কিছু ব্যক্তি ও ব্যান্ড দলের তথ্য তুলে ধরা হল। এদের নামের উপর ক্লিক করলেই পাচ্ছেন বিস্তারিত তথ্য।

ব্যান্ড মিউজিকঃ-

১। দূরবীন ব্যান্ড দল
২।ফিডব্যাক
৩।লালন
৪।সোলস
৫।মাইলস
৬।লিটল রিভার ব্যান্ড (এলআরবি)

ডিজে পার্টিঃ-

১।ডিজে ফিরোজ
২।ডিজে রিয়ন
৩।ডিজে রন্টি
৪।ডিজে রনি

বাউল দলঃ-

১।মোঃ মিরাজ দেওয়ান (বাউল)
২।বাউল পাগলা বাবলু

 

সু্ত্রঃ অনলাইন-ঢাকা.কম

সুবাস্তু নজর ভ্যালী

সুবাস্তু নজর ভ্যালী

ঠিকানাঃ  প্রগতি স্মরনী, শাহজাদপুর, বাড্ডা, ঢাকা-১২২৯। গুলশান শাহজাদপুর বাসস্ট্যান্ড থেকে ৫০ গজ দক্ষিনে গিয়ে রাস্তার পূর্ব পাশে এটি অবস্থিত।

শপিং মলটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন, এস্কেলেটর সুবিধা, নিজস্ব স্ট্যান্ডবাই জেনারেটর সুবিধাসহ শীতাতপ নিয়ন্ত্রীত এবং টাইলস সজ্জিত নতুন ভবনে অবস্থিত। এখানে মোট দোকান সংখ্যা ৫০০ টি। মালিক কর্তৃপক্ষ কর্তৃক শপিং মলটি পরিচালিত হয়।

পণ্য-সামগ্রীর বিবরন

প্রথম তলা ইলেক্ট্রিনক্স সামগ্রী, ঘড়ি, টিভি, ফ্রিজ এবং ক্রোকারীজ পন্য ইত্যাদি।
দ্বিতীয় তলা জুয়েলারী ইত্যাদি।
তৃতীয় তলা পুরুষ, মহিলা এবং শিশু সহ সকল বয়সের রেডিমেড পোষাক ইত্যাদি।
চতূর্থ তলা মোবাইল শো-রুম, ফুড কোর্ট ইত্যাদি।

 

পণ্য-সামগ্রীর মান, মুল্য এবং ক্রেতা

  • এখানে প্রাপ্ত পন্য সামগ্রীর মান ভাল।
  • পন্য সামগ্রী কোন কোন দোকানে একদরে বিক্রয় হয়। আবার কোন কোন দোকানে দর কষাকষি করে ক্রয় করতে হয়।
  • এখানে সাধারনত উচ্চবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেনীর ক্রেতাগন কেনাকাটা করতে আসেন।
  • এখানে ক্যাশের সাথে সাথে ক্রেডিট কার্ডের মাধ্যমেও খরচ পরিশোধ করা যায়।

গাড়ী পার্কিং ব্যবস্থা

  • এখানে গাড়ী পার্কিং এর নিজস্ব ব্যবস্থা রয়েছে। নিজস্ব পার্কিং ব্যবস্থাপনায় ৩৫ টি এবং সামনের রাস্তায় এবং ফুটপাতে ১ টি  গাড়ী পার্কিং করা যায়।  পার্কিং এর জন্য কোন চার্জ দিতে হয় না।

টয়লেট ব্যবস্থা

  • টয়লেট সুবিধা রয়েছে।
  • এখানে প্রত্যেকটি ফ্লোরে পুরুষ এবং মহিলাদের পৃথক টয়লেট ব্যবস্থা রয়েছে।
  • সার্বক্ষনিক টয়লেট পরিচ্ছন্ন রাখা হয়।

নিরাপত্তা ব্যবস্থা

  • সিসিটিভি নেই। তবে এখানে নিজস্ব একদল প্রশিক্ষিত ও চৌকস সিকিউরিটি গার্ড রয়েছে, মার্কেটের সার্বিক নিরাপত্তার দায়িত্ব তারা খু্বই দক্ষতার সাথে পালন করে আসছে।

ওযু এবং নামাজের ব্যবস্থা

  • এখানে ওযু এবং নামাজের ব্যবস্থা আছে।

খোলা/বন্ধের সময়

  • সকাল ৯.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত খোলা থাকে।

ভিড় এড়াতে চান

  • শুক্রবার এবং শনিবার ভিড় হয়।  সাধারনত বেলা ১২.০০ টা থেকে বেলা ১.০০ টা পর্যন্ত এবং বিকাল ৫.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত একটু বেশী ভিড় থাকে।

রাজউক ট্রেড সেন্টার শপিং মল

রাজউক ট্রেড সেন্টার শপিং মল

লোকেশন:  প্লট ২৮, নিকুঞ্জু ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।খিলক্ষেত বাসস্ট্যান্ড ও ওভারব্রীজের পশ্চিম পাশেই এটি অবস্থিত।

ভবনের বিবরন:
১৬তম তলা বিশিষ্ট সাদা রংয়ের ভবন। ভবনের সিড়িগুলো দৃষ্টিনন্দন করে গড়ে তোলা।

পণ্য-সামগ্রীর বিবরন

প্রথম তলা বিভিন্ন ধরনের কসমেটিক্স পন্য, জুয়েলারী পন্য, খাবার দোকান, জুতা ও ব্যাগ।
দ্বিতীয় তলা ফ্যাশন হাউজ (তরুন/তরুনী)।
তৃতীয় তলা পোষাক, শাড়ী, থান কাপড়।
চতূর্থ তলা সিডি, মোবাইল, কম্পিউটার সামগ্রী।
পঞ্চম তলা বিভিন্ন ধরনের অফিস, শাখা অফিস, সমিতির অফিস।

 

পণ্য-সামগ্রীর মান, মুল্য এবং ক্রেতা

  • এখানে প্রাপ্ত পন্য সামগ্রীর মান ভাল।
  • পন্য সামগ্রী কোন কোন দোকানে একদরে বিক্রয় হয়। আবার কোন কোন দোকানে দর কষাকষি করে ক্রয় করতে হয়।
  • এখানে সাধারনত উচ্চ বিত্ত, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেনীর ক্রতাগন কেনাকাটা করতে আসেন।
  • এখানে ক্যাশের সাথে সাথে ক্রেডিট কার্ডের মাধ্যমেও মূল্য পরিশোধ করা যায়।

গাড়ী পার্কিং ব্যবস্থা

  • এখানে গাড়ী পার্কিং এর নিজস্ব ব্যবস্থা রয়েছে। নিজস্ব পার্কিং ব্যবস্থাপনায় ১০টি গাড়ী পার্ক করা যায়। সামনের রাস্তাং এবং ফুটপাতে ১০টি গাড়ী পার্ক করা যায়।

টয়লেট ব্যবস্থা

  • পুরুষ এবং মহিলাদের পৃথক টয়লেট ব্যবস্থা রয়েছে।
  • সার্বক্ষনিক টয়লেট পরিচ্ছন্ন রাখা হয়।

এক্সিলেটর সুবিধা

  • এখানে এক্সিলেটর সুবিধা রয়েছে। এক্সিলেটর এর সংখ্যা ২ টি।

নিরাপত্তা ব্যবস্থা

  • সিসিটিভি নেই। তবে এখানে নিজস্ব একদল প্রশিক্ষিত ও চৌকস সিকিউরিটি গার্ড রয়েছে, মার্কেটের সার্বিক নিরাপত্তার দায়িত্ব তারা খু্বই দক্ষতার সাথে পালন করে আসছে।

খোলা/বন্ধের সময়

  • সপ্তাহের রবিবার বন্ধ থাকে। আর অবশিষ্ট ০৬ (ছয়) দিন সকাল ৯.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত খোলা থাকে।

ভিড় এড়াতে চান

  • শুক্রবার এবং শনিবারসহ বিভিন্ন ছুটির দিনগুলোতে ভিড় হয়।  এছাড়া সকাল ১১.০০ টা থেকে বেলা ০১.০০ টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত একটু বেশী ভিড় থাকে।

ল্যান্ডমার্ক শপিং সেন্টার

ল্যান্ডমার্ক শপিং সেন্টার

 

ঠিকানা:
শহীদ মেজর নাজমুল হক রোড, প্লট# ১১, গুলশান ২, ঢাকা। গুলশান-২ গোলচত্বরের উত্তর পশ্চিম কোণে এই মার্কেটের অবস্থান। মার্কেটটির দক্ষিণে গুলশান টাওয়ার এবং উত্তরে তাহের টাওয়ারের অবস্থান.

খোলা বন্ধের সময়সূচী:
রবিবার বাদে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে।

মার্কেট এবং মার্কেটের দোকানগুলো

মার্কেট ভবনটি ১২ তলা বিশিষ্ট হলেও কেবল প্রথম এবং দ্বিতীয় তলা জুড়ে রয়েছে মার্কেটটি। মোট ৪ টি প্রবেশপথ রয়েছে। কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। ছিমছাম এই মার্কেটটিতে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের সুযোগ আছে। ওপরে ওঠার জন্য একটি সিঁড়ি ছাড়াও দুটি লিফট এবং দু’টি এসকেলেটর রয়েছে। প্রতিটি ফ্লোরে দু’টি করে অগ্নি নির্বাপণ যন্ত্র আছে। এখানে পাইকারী দরে বিক্রি হয় না, কেবল খুচরা ক্রেতাদের মার্কেট এটি।

মার্কেটটির একতলায় অনেকগুলো স্টেশনারী দোকান এবং চশমার দোকান আছে। এছাড়া আছে একটি অভিজাত টেইলার্স,বইয়ের দোকান এবং মানি এক্সচেঞ্জ। দ্বিতীয় তলায় বেশ কয়েকটি ইলেকট্রনিক পণ্যের দোকান এবং ব্র্যান্ড শো রুম আছে।

 

টেইলার্স: নাইট কালেকশন

১৯-২০, ল্যান্ড মার্কে শপিং সেন্টার, গুলশান ২, ঢাকা।

ফোন- ৮৮২৮২১৭

 

বই এর দোকান: “বিশ্ব বিচিত্রা”
কেবলস: প্যারাডাইস কেবলস,

ল্যান্ড মার্ক শপিং কমপ্লেক্স,

দোকান# ১২,১৩,১৪, গুলশান নর্থ বাণিজ্যিক এলাকা,

গুলশান ২, ঢাকা- ১২১২।

ফোন- ৮৮১৮৮১৫

হিটাচি (HITACHI)

ল্যান্ড মার্ক শপিং সেন্টার,

১২-১৪, গুলশান সার্কেল ২, গুলশান, ঢাকা- ১২১২।

ফোন ৮৮২৯৩৭৫,

E-mail: [email protected]

 

কেনাকাটার জন্য

এখানে প্রধানত চীন, জাপান এবং আমেরিকায় তৈরি পণ্য পাওয়া যায়। দেশী ক্রেতার পাশাপাশি বিদেশী ক্রেতাও আসেন কেনাকাটা করতে। এ মার্কেটে ইলেকট্রনিক পণ্য ছাড়া অন্য কোন পণ্যে ওয়ারেন্টি দেয়া হয় না। এটি একদরের মার্কেট নয়, তাই দরকষাকষিতে অভিজ্ঞ হতে হবে এখানে কেনাকাটা করতে হলে। বিক্রয়কৃত পণ্য ফেরত নেবার চল নেই, তবে এক সপ্তাহের মধ্যে রশিদ দেখিয়ে বদলে নেবার সুযোগ আছে।

গাড়ি পার্কিং

এখানে যে গাড়ি পার্কিং ব্যবস্থা আছে সেটি কেবল মার্কেটের লোকেদের জন্য। অন্যদের রাস্তার পাশে গাড়ি পার্ক করতে হয়।

টয়লেট সুবিধা

মার্কেটটির ২য় তলায় সিঁড়ির পাশে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা আছে। এটি ব্যবহারের জন্য ৫ টাকা হারে চার্জ দিতে হয়।

অন্যান্য তথ্য

  1. এই মার্কেটের ভেতর কোন ব্যাংকের এটিএম বুথ নেই। তবে পাশের মার্কেটের ভেতর ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ আছে।
  2. মার্কেটটিতে প্রবেশের সময় মেটাল ডিটেক্টর বা এক্স-রে স্ক্যান করা হয় না।

নাভানা শপিং কমপ্লেক্স

নাভানা শপিং কমপ্লেক্স

 

ঠিকানা: গুলশান ১ নং গোলচত্ত্বরের উত্তর পশ্চিম কোনায় নাভানা শপিং কমপ্লেক্স অবস্থিত। এর ঠিকানা ৪৫, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।

 সময়সূচী
রবিবার ছাড়া সপ্তাহের বাকী দিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মার্কেট খোলা থাকে।

অভ্যন্তরীণ পরিবেশ

  • মার্কেটটি কেন্দ্রীয়ভাবে শীতাতাপ নিয়ন্ত্রিত।
  • মার্কেটের ভেতরে সূর্যের আলোর প্রবেশ ছাড়াও পর্যাপ্ত কৃত্রিম আলোর ব্যবস্থা রয়েছে।
  • উন্নত পানি নিস্কাষন ব্যবস্থা সমৃদ্ধ।
  • অগ্নি নির্বাপণের জন্য মার্কেটের প্রত্যেক তলার কোনায় কোনায় ছোট ছোট অগ্নি নির্বাপণ যন্ত্র রয়েছে।
  • মার্কেটটিতে উঠানামা করার জন্য দুটি চলন্ত সিঁড়ির ব্যবস্থা রয়েছে। এটি মার্কেটের দক্ষিণ দিকে অবস্থিত।

যেসব পণ্য সামগ্রী পাওয়া যায়

সাধারণত চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, বৃটেন, আমেরিকা থেকে আমদানী করা সানগ্লাস, এসি, ফ্রিজ, কসমেটিক্স, শাড়ি, খেলনা, গার্মেন্টস পণ্য, শিশু পোষাক, স্বর্ন, হীরা এবং ইমিটেশন পাওয়া যায়। মার্কেটের নিচতলাতে ইলেক্ট্রনিক্স পণ্যের দোকান ও রেন্ট-এ-কারের অফিস, ২য় তলাতে পারফিউম কসমেটিক্স, ৩য় তলাতে শিশুদের পোষাক খেলনা, ৪র্থ তলাতে জুয়েলারী ও শাড়ীর দোকান এবং ৫ম তলাতে সম্পূর্ণ ফুড জোন রয়েছে। এছাড়া গ্রীষ্মকাল ও শীতকালে আলাদা আলাদা কসমেটিকস ও পোষাক পাওয়া যায়। এখানে পাইকারী সামগ্রী বিক্রির কোন ব্যবস্থা নেই।

প্রাপ্ত পণ্যের মান
এসি ফ্রিজ টিভির ক্ষেত্রে ৫ বছরের ওয়ারেন্টি দেওয়া হয়ে থাকে। এখানে সঠিক মাপে ও ভালো মানের স্বর্ণ পাওয়া যায়। পোশাকের ক্ষেত্রে ৬ মাসের রং এর গ্যারান্টি দেওয়া হয়।

পণ্যের খুচরা মূল্য
এখানে এক দরে পণ্য বিক্রি হয়ে থাকে। কয়েকটি পণ্যের মূল্য নিম্নরুপ-

পণ্যের নাম দাম (টাকা)
সানগ্লাস ১০,০০০
খেলনা ৫,০০০
কসমেটিকস ৬০,০০০
শাড়ি ২০,০০০
শিশু পোষাক ১৫,০০০
ইমিটেশন ১০,০০০
স্বর্ণ ও হীরা আন্তর্জাতিক বাজার অনুযায়ী উঠানামা করে।

ক্রেতা সাধারণ
এই মার্কেটে বাংলাদেশে বসবাসরত বিদেশী নাগরিক এবং দেশের উচ্চবিত্ত শ্রেণীর লোকেরা কেনাকাটা করতে আসে। দোকানের সেলসম্যানরা বিদেশী ক্রেতাদের কেনাকাটার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করে থাকে।

ছাড়ের ব্যবস্থা:
ঈদ, পূজা, বর্ষবরণ  উৎসবের সময় ইলেক্ট্রনিক্স পণ্য, শাড়ী, কসমেটিক্স ও শিশু সামগ্রীর দোকানে ১০ % মূল্য ছাড় দিয়ে থাকে দোকানীরা।

টয়লেটের ব্যবস্থা
এই মার্কেটের প্রত্যেক তলার উত্তর পাশে টয়লেটের ব্যবস্থা রয়েছে। মহিলাদের জন্য ২টি এবং পুরুষদের জন্য ৪ টি টয়লেট রয়েছে। বিনা পয়সায় টয়লেট ব্যবহার করা যায়।

গাড়ি পার্কিং:
নাভানা টাওয়ার শপিং কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে ১০০ টি গাড়ি পার্ক করা যায়। পার্কিং এ আলাদা কোন চার্জ দিতে হয় না। তবে গার্ডদের কিছু বকশিস দিতে হয়। গাড়ি পার্কিং এর জন্য নির্দিষ্ট সময়সীমা নেই।

বিবিধ:

  • এই মার্কেটে লিফটের কোন ব্যবস্থা নেই।
  • প্রবেশপথে মেটাল ডিটেক্টর দিয়ে প্রত্যেককে পরীক্ষা করে প্রবেশ করতে দেওয়া হয়।
  • মার্কেটের অভ্যন্তরে কোন ব্যাংকের এটিএম বুথ নেই।

ক্যাপিটাল টাওয়ার, মিরপুর ১

ক্যাপিটাল টাওয়ার, মিরপুর ১

 

ঠিকানা ও অবস্থান

  • মিরপুর ১নং বাসস্ট্যান্ড, মিরপুর, ঢাকা।
  • ধানমন্ডি থেকে মিরপুর ১ নম্বর যাওয়ার পথে ১ নম্বর বাসস্ট্যান্ড এর বাম পাশে মুক্তিযোদ্ধা মার্কেট সংলগ্ন এই শপিং কমপ্লেক্সটি অবস্থিত।

 ভবনের বিবরণ:

  • ৮ তলা ভবন, প্রতি তলা মোজাইক ও টাইলস সজ্জিত।

পণ্য-সামগ্রীর বিবরণ

প্রথম তলা জুতা, তৈরি পোষাক, কসমেটিক্স, গ্রোসারী ইত্যাদি।
দ্বিতীয় তলা তৈরি পোষাক।
তৃতীয় তলা জুয়েলারি ও টেইলার্স শপ।
চতুর্থ তলা তৈরি পোষাক ও ব্রোকার হাউজ।

৫ম – ৮ম তলা পর্যন্ত দারুল ইহসান ইউনিভার্সিটি এনেক্স – ৯।

পণ্য-সামগ্রীর মান, মূল্য এবং ক্রেতা

  • এখানে প্রাপ্ত পণ্য সামগ্রীর মান ভাল।
  • পণ্য সামগ্রী কিছু দোকানে একদরে বিক্রয় হয়। আবার কিছু দোকানে দর কষাকষি করে বিক্রয় করা হয়।
  • এখানে সকল শ্রেনীর ক্রেতাগন কেনাকাটা করতে আসেন।
  • এখানে ক্যাশের মাধ্যমে বিল পরিশোধ করতে হয়। ক্রেডিট কার্ডে বিল পরিশোধের কোন ব্যবস্থা নেই।

 গাড়ি পার্কিং ব্যবস্থা

  • শপিং মলটির নিজস্ব ব্যবস্থাপনায় ৩০ গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। রাস্তায় ও ফুটপাতে ২০ গাড়ি পার্ক করা যায়। গাড়ী পার্কিং এর জন্য কোন চার্জ দিতে হয় না।

টয়লেট ব্যবস্থা

  • পুরুষ এবং মহিলাদের পৃথক টয়লেট ব্যবস্থা রয়েছে।
  • টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়।

এস্কেলেটর সুবিধা

  • এখানে এস্কেলেটর সুবিধা রয়েছে। এস্কেলেটর এর সংখ্যা ৪ টি।

নিরাপত্তা ব্যবস্থা

  • সিসিটিভি নেই। তবে এখানে নিজস্ব একদল প্রশিক্ষিত ও চৌকস সিকিউরিটি গার্ড রয়েছে।

 খোলা-বন্ধের সময়সূচী

  • বৃহস্পতিবার সাপ্তাহিক সাপ্তাহিক বন্ধ। অবশিষ্ট ০৬ (ছয়) দিন সকাল ১০.০০ টা থেকে রাত ০৮.০০ টা পর্যন্ত খোলা থাকে।
 ভিড় এড়াতে চান
 
  • শুক্রবার এবং শনিবার ভিড় বেশি হয়। অন্যান্য দিনে সকাল ১১.০০ টা থেকে দুপুর ০২.০০ টা পর্যন্ত এবং বিকাল ০৪.০০ টা থেকে  রাত ০৮.০০ টা পর্যন্ত ভিড় হয় এছাড়া রাতের বেলা একটু বেশি ভিড় থাকে।