ঢাকা শহরের কমিউনিটি সেন্টার গুলোর বর্তমান ভাড়া

রোজার পরপরই যারা বিবাহ করতে যাচ্ছেন তাদের জন্যে ঢাকা শহরের কমিউনিটি সেন্টার বা পার্টি সেন্টারগুলোর বর্তমান বাজারমূল্য এই লেখাটিতে দেবার চেষ্টা করেছি। কমিউনিটি সেন্টারের ভাড়া, ডেকোরেশন, খাওয়ার খরচের হিসাব -এ সবকিছুই পেয়ে যাবেন এখানে। বাজার ঘুরে সংগৃহীত এ লেখাটিতে যেসকল মূল্য প্রদান করা হলো, তা বিবাহের মৌসুম অর্থাৎ, নভেম্বর-জানুয়ারির জন্যে প্রযোজ্য নয়। অর্থাৎ, বিবাহের মৌসুমে কমিউনিটি সেন্টারগুলোর ভাড়া ১০-২০ হাজার টাকা বেড়ে যায়। কাজেই যারা বিবাহের প্ল্যান করছেন, তারা ডেট ফাইনাল করে অনতিবিলম্বে কমিউনিটি সেন্টার পছন্দ করে বুকিং দিয়ে ফেলুন। এই পর্বে ঢাকা শহরের নামীদামী কিছু কমিউনিটি সেন্টারের ভাড়া সংক্রান্ত তথ্য দেওয়া হলো। পরবর্তী পর্বে ঢাকা শহরের বাকী কমিউনিটি সেন্টার এবং অন্যান্য শহরের কমিউনিটি সেন্টারগুলোর ভাড়ার বিবরণও দেওয়া হবে।

তাহলে আসুন, জেনে নেই কিছু কমিউনিটি সেন্টারের বর্তমান ভাড়া:
১. হিলটাউন কমিউনিটি সেন্টার: ২৩/৪, খিলজী রোড (মিরপুর রোডের উপরে), শ্যামলী, ঢাকা-১২০৭। ফোন: ৯১১৮১২৬, ০১৫৫২৩০৪২২৮। মূল্য: ৩০০ লোকের জন্যে ভাড়া ২৬,০০০ টাকা, ৬০০ লোকের জন্যে ভাড়া ৩০,০০০ টাকা। যেহেতু জায়গা কম, তাই হলুদ বা ছোট অনুষ্ঠানের জন্যে এই কমিউনিটি সেন্টারটি উপযোগী।

২. পার্টি প্যালেস কমিউনিটি সেন্টার: ২৩/৫, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা-১২০৭। ফোন: ৯১২৩২৯৬। এটি রোজার পর ভেঙ্গে ফেলা হবে বলে শুনেছি।

৩. অঙ্গন কমিউনিটি সেন্টার: ৮/৯, আওরঙ্গজেব রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। ফোন: ৮১৫৩৫৮৭, ০১৭১০০৯৬৯৭৭, ০১৯২৩১৯৮৬৮৮। ভ্যাটসহ ভাড়া ৩২,০০০ টাকা। খাবার+বাবুর্চি+ফুলের ডেকোরেশন -এসব কিছু নিজের খরচ। এই কমিউনিটি সেন্টারটি অপোকৃত ছোট। তাই সর্বোচ্চ ৫০০-৬০০ মানুষের জন্যে এটি ভাড়া করা যেতে পারে।

৪. নিউ প্রিয়াংকা কমিউনিটি সেন্টার: ২/৯, স্যার সৈয়দ রোড, আসাদগেট, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। ফোন: ৯১১৪২৮৮, ৮১২১২৮৬, ০১৭১১০২৬৯১৫। প্রতি ১০০০ গেস্টের জন্যে হল ভাড়া (ডেকোরেশনসহ) ৭০,০০০ টাকা। প্রতি ৫০০ গেস্টের জন্যে হল ভাড়া (ডেকোরেশনসহ) ৬০,০০০ টাকা। খাবার+বাবুর্চি ভাড়া -এসব কিছু নিজের খরচ। প্রতি ১০০০ অথবা প্রতি ৫০০ গেস্টের বেশি গেস্ট এলে সেক্ষেত্রে প্রতি ১০০ জনের জন্যে ৩০০০ টাকা করে ভাড়া প্রদান করতে হবে। এছাড়া ১০০০ গেস্টের খাবার ভ্যাট বাবদ ৫০০০ টাকা সরকারকে প্রদান করতে হবে।

৫. সূচনা কমিউনিটি সেন্টার: রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ (কৃষি মার্কেট সংলগ্ন), ১৫/১২, ব্লক-এফ, টিক্কাপাড়া, মোহাম্মদপর, ঢাকা-১২০৭। ফোন: ০১৯১১৩৯২৫৮৪, ০১৬৭০১০৯২৭২। প্রতি ১০০০ জন গেস্টের জন্যে হল ভাড়া, ডেকোরেটর, লাইটিং, বেয়ারা, জেনারেটর, এসি -এসব সহ মূল্য ৪৬,৭৫০ টাকা। খাবার ও ভ্যাটের টাকা আলাদা। প্রতি ১০০০ জন গেস্টের বেশি গেস্ট এলে সেক্ষেত্রে প্রতি ১০০ জনের জন্যে ৩০০০ টাকা করে ভাড়া প্রদান করতে হবে।

৬. বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টার: বুকিং ইনফরমেশন আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা, ফোন: ৮৮০২-৯১০০০২৩, ৮৮০২-৯১০০০১৪-৫, ৮৮০২-৯১০০০১৭
৭. সামারাই কনভেনশন সেন্টার: ২৩/জি/৭, পান্থপথ (বসুন্ধরা সিটি মার্কেটের বিপরীতে)। ফোন: ৮৬২২৫০৯, ০১৭২৭৬৯৯৩৭৪, ০১৭১৫৯৫৫৩১৮, ০১৭২৭৩৪৬৮৭৭, ৭১২০৭৩৪, ০১৭১৩০৪৬০৬৬। প্রতি ১০০০ গেস্টের জন্যে হল ভাড়া ৫০,০০০ টাকা, ডেকোরেটর ভাড়া ৫০,০০০ টাকা, লাইটিং এবং সাউন্ড বাবদ ভাড়া ৪০০০ টাকা, গ্যাস এবং ওয়াসা বাবদ ভাড়া ৫০০০ টাকা। মোট ১,১৩,০০০ টাকা। ফুড ভ্যাট ১৫%। ফুল সাজানো এবং ডেকোরেশনের জন্য আলাদা ভাড়া প্রযোজ্য।

৮. সোহাগ কমিউনিটি সেন্টার ১, ২ এবং ৩: ৯১, নিউ ইস্কাটন রোড, ঢাকা-১২১৭। ফোন: ৯৩৩৪০৬৮, ৮৩৫১২৯১। হল ১ এবং ২ এর ক্ষেত্রে প্রতি ১০০০ জন গেস্টের জন্য হল ভাড়া+ডেকোরেটর বিল+খাদ্যের উপর ভ্যাট বাবদ ৭৭,৮০০ টাকা দিতে হবে। আর প্রতি ৫০০ জন গেস্টের জন্যে উপরিউক্ত খাতে ৫৫,৪০০ টাকা প্রযোজ্য। হল -৩ টি ছোট, যেখানে সর্বোচ্চ ৬০০ মানুষ ধরে।

৯. স্পেকট্রা কনভেনশন সেন্টার:
যোগাযোগের জন্য এখানে ক্লিক করুন

বিয়ের গাড়ি-ভাড়া

বিয়ের দৃশ্য কল্পনা করতে গেলে আমাদের মনের মানস পটে ভেসে ওঠে একটি পালকির চিত্র। ছয়জন বেহারা কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন পালকিটি। আর পেছনে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন বরযাত্রীরা। এটা অনেক পুরোনো গ্রামবাংলার বরযাত্রার চিত্র। কিন্তু এখন সময় পাল্টেছে। পাল্টেছে যাতায়াতের মাধ্যমও। সময়ের পটপরিবর্তনের ফলে আধুনিকায়নের ছোঁয়া লেগেছে মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে। এখন বরযাত্রা হয় গাড়িতে করে। এমনকি হেলিকপ্টারে করে যাওয়াও কল্পনাতীত নয়। বিয়েতে যাতায়াতের জন্য কী ধরনের গাড়ি ব্যবহূত হয় এবং তার খরচ ও খোঁজখবরের বিস্তারিত জানাতেই এই আয়োজন-

প্রাইভেটকারঃ
সাধারণত বরকে বহনের জন্য প্রাইভেটকারই বহুল প্রচলিত। যারা ভাড়ার প্রাইভেট কার ব্যবহার করতে চান, তাদের জন্য টয়োটার নর্মাল প্রাইভেটকারগুলোই সহজলভ্য। সাধারণমানের এই প্রাইভেটকারগুলোর ভাড়া প্রতিদিন পনের’শ থেকে দুই হাজার টাকার মধ্যে। তবে, যাদের আর্থিক সচ্ছলতা বেশি তারা অনেকেই একটু বিলাসবহুল গাড়ি ব্যবহার করতে চান।

বিলাসবহুল গাড়িগুলোর ভিতরে ঢাকা শহরে ভাড়া পাওয়া যায় মার্সিডিস বেঞ্চ, মিৎসুবিসি ল্যান্সার জিএল এক্স, টয়োটা করোলা জিএক্স ইত্যাদি এই গাড়িগুলোর ভাড়া প্রতি ১০ ঘন্টার জন্য ১০ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে এ ছাড়া জিপ গাড়ির ভেতরে পাওয়া যায় টয়োটা প্রাডো, হ্যারিয়ার, পাজেরো ইত্যাদি। এই গাড়িগুলোর ভাড়া পড়বে প্রতি ১০ ঘন্টায় ১৫ হাজার টাকা।

বিলাসবহুল গাড়িগুলো ভাড়া পাওয়া যায় ‘হাটজ’-এ। ফোন : ৯৮৮৪৩১১, ৮৮১৩২৪২, ০১৯১৩২২২২৯।

তবে বিয়েতে সবচেয়ে বেশি ব্যবহূত হয় মাইক্রোবাস। অধিক আসন থাকায় এবং সহজলভ্য হওয়ায় মাইক্রোবাসগুলো বেশি জনপ্রিয়। এবং মাইক্রোবাসগুলোর সুবিধা হচ্ছে খুব সাধারণভাবে এগুলো ব্যবহার করা যায়।  ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে মাইক্রোবাসের ভাড়ার পরিবর্তন হয়। নয় সিটের মাইক্রোবাসগুলো ঢাকার মধ্যে ভাড়া ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে। আর ঢাকার বাইরে ভাড়া ৪ হাজার টাকা। ১২ সিটের মাইক্রোবাসের ভাড়া ২ হাজার টাকা থেকে ৩ হাজার টাকার মধ্যে। এ ছাড়া টয়োটা নোয়া ও ভক্সির ভাড়া ঢাকার মধ্যে প্রতি ১০ ঘন্টায় ৩ হাজার টাকা এবং ঢাকার বাইরে সাড়ে ৩ হাজার টাকা থেকে ৪ হাজার টাকা। এই গাড়িগুলো সাধারণত ৯ সিটের হয়ে থাকে।

রেন্ট-এ কারঃ

 

সেতু-রেন্ট-এ কার : ৯১৪২৬৪৪, ৮১৩০৭৪৬, ০১৮১৯২৮০০৮০
সোহাগ রেন্ট-এ কার : ০১৭১১৫৬৮৮৭৪, ৮১১৯৮১২১
মর্ডান রেন্ট-এ কার : ৮১৫৮৫৩০, ০১৭১৫০৫০৬৯৯, ০১৭১৩২৬১৬১৯
ভিআইপি রেন্ট-এ কার : ০১৭১৫১২৪১২৬, ০১৭২০২৭৭৭৯৯
সৌখিন রেন্ট-এ কার : ৯১৪৪৩৯৮, ০১৭১১৫২৮৪৫৩।

জেনে রাখুনঃ
যেহেতু সময় হিসাবে গাড়ি ভাড়া দেওয়া হয় সেহেতু কতক্ষণের জন্য গাড়ি ভাড়া নিবেন সেই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হয়ে নিন। গাড়ি ভাড়া করতে হলে কমপক্ষে দু’দিন আগে বুকিং দেওয়া উচিত। গাড়ির জন্য আনুষঙ্গিক খরচ যেমন- টোল, পার্কিং চার্জ ইত্যাদি নিজেকেই বহন করতে হবে। জ্বালানি খরচ যিনি গাড়ি ভাড়া নেন, তার নিজেকেই বহন করতে হয়। (তবে অনেক সময় প্যাকেজ চুক্তিতেও গাড়ি ভাড়া নেয়া হয়। সেক্ষেত্রে আনুষঙ্গিক কোনো খরচ যিনি ভাড়া করেন তাকে বহন করতে হয় না।)  গাড়ি প্রতিষ্ঠানের এবং চালকের সম্বন্ধে বিস্তারিত তথ্য আগেই জেনে নিন। এবং তাদের ফোন নম্বর রেখে দেওয়াটাও জরুরি।  বিয়েতে ব্যবহারের সময় গাড়ি সাজানোসহ নানা কারণে গাড়ি নোংরা হতে পারে। তাই গাড়ির ড্রাইভারকে দু’তিন’শ টাকা টিপস দিন গাড়ি পরিষ্কার করার জন্য।

 ব্যতিক্রমী ভাবনা ::
অনেকে নিজের বরযাত্রাকে একটু ব্যতিক্রমী করতে ঘোড়ার গাড়ি বা টমটম ব্যবহার করেন। পুরান ঢাকায় ঘোড়ার গাড়ি ভাড়া পাওয়া যায়। ঘোড়ার গাড়ির ভাড়া প্রতিদিনের জন্য ৪ হাজার থেকে ৫ হাজার টাকা।

কোথায় পাওয়া যাবে:
ভাই ভাই টমটম : ০১৭১২৫৭১৫৬৩, ০১৭২২৪৭১০৭৫।
নানানাতি টমটম : ০১৭১৫৯৬৭৩৩২।

বিয়ে

বিশেষ বিবাহ আইনের অধীন বিয়ে করতে চাইলে পাত্র ও পাত্রীকে একজন আইনজীবীর শরণাপন্ন হতে হবে ৷ আইনজীবীর তত্ত্বাবধানে প্রস্তুতকৃত হলফনামায় পাত্র-পাত্রী স্বাক্ষর দানের পর ওই হলফনামা নোটারি পাবলিক কর্তৃক নোটরাইজড করতে হবে ৷ হলফনামায় অবশ্যই ‘বিশেষ বিবাহ আইনের অধীন বিয়ে’ শব্দগুচ্ছ লিখতে হবে ৷ অতঃপর সরকার অনুমোদিত বিশেষ বিবাহ রেজিস্ট্রারের কাছে নির্ধারিত ফরম পূরণপূর্বক